নিজস্ব প্রতিনিধি : বান্দরবানে মংশু উ (৭০) নামে এক বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশসারি ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাকে বৌদ্ধ মন্দিরের ভেতরে গলা কেটে হত্যা করা হয়।
জানা গেছে, দুই বছর আগে উপরচাকপাড়া গ্রামে বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ভিক্ষু মংশু উ সেখানে ধ্যানমগ্ন থাকতেন। তার স্বজনরা জানান, মংশু উর কোনো শত্রু ছিল না।
নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার কাজী আহসান বলেন, ‘খবর শোনার পর আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি। সেখানে পৌঁছার পর বিস্তারিত জানাতে পারব।’

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী