October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিচারের মুখোমুখি ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ

ডেস্ক : ব্রাজিলের সিনেট প্রেসিডেন্ট দিলমা রুসেফকে সংসদীয় বিচারের মুখোমুখি করার পক্ষে ভোট দিয়েছে।

সিনেটের ৫৫ জন সদস্য প্রেসিডেন্ট দিলমা রুসেফকে ‘ইমপিচ’ করার প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২২ জন।

বিবিসির খবরে বলা হয়, এই প্রস্তাব পাস হওয়ায় প্রেসিডেন্ট রুসেফ এখন আর তার পদে থাকতে পারবেন না।

দিলমা রুসেফ ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে ব্রাজিলের বিপুল বাজেট ঘাটতি গোপন করে রাখার অভিযোগ আনা হয়। এই অভিযোগেই এখন তার বিচার হবে।

দিলমা রুসেফ অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করেন।

জিলমা রুসেফের অপসারণের মধ্য দিয়ে ব্রাজিলে একটি যুগের অবসান ঘটল বলে মনে করা হচ্ছে। তেরো বছর আগে ব্রাজিলে বামপন্থীরা ক্ষমতায় আসার পর দেশটিতে বিরাট পরিবর্তনের সূচনা হয়।

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কোটি কোটি মানুষকে দারিদ্র্য সীমার নিচে থেকে টেনে তোলা সম্ভব হয়।

তবে ব্রাজিল সাম্প্রতিক বছরগুলোতে আবারও অর্থনৈতিক মন্দার কবলে পড়ে।