অাদালত প্রতিবেদক : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার আগে থেকেই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনও পুরান ঢাকায় কেন্দ্রীয় কারাগারের সামনে ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার রয়েছে।
সরেজমিন সোমবার দেখা যায়, সব সময়ের মতো জেল পুলিশ সদস্যরা সতর্কাবস্থানে দায়িত্ব পালন করছেন। তবে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে কারাগারের সামনে র্যাব সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। এ ছাড়াও অতিরিক্ত পুলিশ সদস্য কারাগার ও এর আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন। ওই এলাকায় যাতে যানজট না লাগে সেজন্য পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন। কেন্দ্রীয় কারাগার ও এর আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের মূল গেটের সামনে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ব্যারিকেডের ভেতরে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কারারক্ষীদের প্রধান মো. আওলাদ হোসেন দ্য রিপোর্টকে জানান, কারাগারের সামনে সব সময়ই কারা পুলিশ সতর্কভাবে দায়িত্ব পালন করে। আজও তারা সতর্ক রয়েছেন।
এর আগে, রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে নিজামীকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ জানান, মতিউর রহমান নিজামীকে কেন্দ্রীয় কারাগারে আনার আগে থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কারাগার ও এর আশপাশের এলাকায় সব সময়ের মত এখনও নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ মে চূড়ান্ত বিচারে ট্রাইব্যুনালে দেওয়া ফাঁসির রায় বহাল থাকে। এখন শুধু রাষ্ট্রপতি বরাবর প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা