ডেস্ক : চেহারার মূল আকর্ষণ হলো চোখ। তাই কম-বেশি সব নারীরই আকাঙ্ক্ষা থাকে নিজেকে আকর্ষণীয় করে তুলতে। এ জন্যই নারীরা সাজগোজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। তবে মেকাআপের সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ হচ্ছে চোখ। একটা ভুল আইশ্যাডো পাল্টে দিতে পারে আপনার চেহারার লুক।
আজকাল মেয়েরা সাধারণ কাজল দেওয়ার পাশাপাশি অনেকে রঙিনও করছেন চোখ। তবে সাধারণ মেকআপের ক্ষেত্রে চোখের সাজ নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। কিছু বিষয় খেয়াল রাখলে এ ধরনের সমস্যা থেকে উত্তরণ সম্ভব।
মাস্কারা লাগানোর আগে কার্ল করুন আইল্যাশ :
অনেকে বুঝে উঠতে পারেন না, কখন কোন মেকআপের জিনিসটি আগে ব্যবহার করা উচিত। মাস্কারা লাগানোর আগে কার্ল করে নিন আইল্যাশ। সুন্দর দেখাবে চোখের মেকআপ/
আইশ্যাডো ব্যবহারের আগে কনসিলার
অনেকেই এ ক্ষেত্রে ভুল করে থাকেন। আইশ্যাডো আগে লাগাতে হবে নাকি কনসিলার, এ নিয়ে দ্বিধা দেখা দেয় অনেকের মনে। চোখের পাতায় আগে আইশ্যাডো লাগিয়ে তারপর লাগিয়ে নিন কনসিলার।
প্রাইমার
যখন চোখে আইশ্যাডো লাগাচ্ছেন চোখের ওপর লাগিয়ে নিন সামান্য প্রাইমার। প্রাইমারের টাচ আপনার চেহারায় আনবে বিশেষ ঝলক। আর ঘামলে আইশ্যাডো গলে যাওয়ার আশঙ্কাও দূর হবে।
আইশ্যাডো লাগানোর আগে লাইনার ও মাস্কারা
সুন্দর চোখের মেকআপ করতে আইশ্যাডো লাগানোর আগে চোখে লাগিয়ে নিন আইলাইনার ও মাস্কারা। নয়তো একবার আইশ্যাডো লাগিয়ে নিলে তারপর লাইনার ও মাস্কারা ভালো বসবে না। খারাপ দেখাবে।
চোখের নিচে আইশ্যাডো
আইশ্যাডো গাঢ় করে চোখের পাতায় লাগালেই বেশি মানায়। চোখের নিচে একেবারেই ভালো দেখায় না। চাইলে চোখের কোণে হালকা করে আইশ্যাডোর টাচ দিতে পারেন।
ওয়াটার প্রুফ মাস্কারা
মাস্কারা ব্যবহারের জন্য ওয়াটার প্রুফ মাস্কারা ভালো এবং সুরক্ষিত। ঘামে বা পানিতে ভিজে মাস্কারা গলে যাওয়ার ভয় থাকবে না।
শোয়ার আগে মেকআপ তুলে ফেলুন
রাতে ঘুমতে যাওয়ার আগে মেকআপ তুলে ফেলুন। নয়তো সারারাত মেকআপ থাকালে চোখে জ্বালা-যন্ত্রণা, এমনকী জীবাণুর সংক্রমণও হতে পারে।

এ বিভাগের আরো..
যেভাবে সংরক্ষণ করলে সবজি ভালো থাকে
লেবুর ৫ উপকার
বয়স বাড়লেও যেভাবে ধরে রাখবেন তারুণ্য