October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখায় নিন্মোক্ত ৬টি শূন্য পদে ৬ জন কর্মচারি অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিন্মলিখিত শর্ত সাপেক্ষে সাদা কাগজে স্বহস্তে দরখাস্ত আহ্বান করেছে।

পদের নাম : নিন্মমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ অথবা সমমানের যোগ্যতাসহ বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে। পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মচারিদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। তবে এ পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯ হাজার ৩০০  থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

পদের নাম : কোষাধ্যক্ষ
পদ সংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

পদের নাম : সার্ভেয়ার
পদ সংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভেয়ারশীপ অথবা সাবওভারশীপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধীকার দেওয়া হবে।
বেতন স্কেল : ৯ হাজার ৭০০  থেকে ২৩ হাজার ৪৯০ টাকা।

পদের নাম : কর আদায়কারী
পদ সংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। কর আদায় কার্যে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধীকার দেয়া হবে।
বেতন স্কেল : ১০ হাজার ২০০ টাকা হতে ২৪ হাজার ৬৮০ টাকা।

পদের নাম : কার্য্যসহকারী
পদ সংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসহ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

পদের নাম : জীপ চালক
পদ সংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা : ১০ শ্রেণী পাশ হতে হবে। ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী এবং ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

বয়স : প্রার্থীর বয়স ৫ মে ২০১৬ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা : আগামী ১৮ মে ২০১৬ ইং তারিখ।

আবেদন পদ্ধতি : যোগ্য এবং আগ্রহী প্রার্থীকে ‘মেয়র, কুয়াকাটা পৌরসভা, জেলা : পটুয়াখালী’ সম্বোধন করে সাদা কাগজে সহস্তে লিখিত জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।