
এবার বর্ণিল এই আয়োজন ২০ বছরে পা রাখছে। রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এবারও অংশ নেবেন তারকা শিল্পী ও সংশ্লিষ্টরা। টেলিহোমের এই আয়োজনকে বিবেচনা করা হয় তারকা মিলনমেলার তীর্থস্থান হিসেবে।
টেলিহোমের এই বিশেষ আয়োজনে এবার একটু অন্যরকম হবে বলে জানান এর কর্ণধার মোহাম্মদ আলী বশির। তিনি বলেন, ’দীর্ঘ ২০ বছর ধরে টেলিহোম বাংলাদেশের শিল্পী,কলাকুশলীদের নিয়ে এই আয়োজনটি করে আসছে। এবারের টেলিহোম বর্ষবরণ উদযাপন ২০ বছরপূর্তি। তাই এবারের অনুষ্ঠানে নতুন কিছু করার চিন্তা করছি।’
.আজকের এই সফল আয়োজন প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়। আমাদের ওখানে রামচন্দ্রপুর নামে একটি হাট আছে। প্রতি বৈশাখে ওখান থেকে বিভিন্ন রকমের মিষ্টি আনা হতো। বৈশাখের আগের দিন আমরা মিষ্টি খেতাম। বৈশাখের দিন পুকুর থেকে নববর্ষ উপলক্ষে বিশেষভাবে মাছ ধরা হতো। বাবা সবাইকে দাওয়াত দিতেন। মেলা বসত। ৯৫ সালের শেষদিকে টেলিহোমের যাত্রা শুরুর পর আমিও চিন্তা করি মিডিয়ার সবাইকে নিয়ে বৈশাখ পালন করার। প্রথমে শান্তিনগরের অফিসে রিহার্সাল রুমে ছোট পরিসরে আয়োজন করি। তারপর কাকরাইলের অফিসের ছাদে এই আয়োজন করা হয়। শেষমেশ ট্রাস্ট মিলনায়তনে বড় পরিসরে নববর্ষ পালন করে আসছি। এখন এটা মিডিয়ার প্রাণের উৎসবে পরিণত হয়েছে। সবাই নিজে থেকেই আসে। আমি শুধু মুগ্ধতা নিয়ে দেখি।’

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী