ডেস্ক প্রতিবেদন : লালন ভক্ত পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পছন্দের গান ‘আমি অপার হয়ে বসে আছি’ । বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী এ গানটি তিনি গেয়ে শোনাবেন বলে জানিয়েছেন। ।
আজ সন্ধ্যা ছয়টায় ছায়ানট মিলনায়তনে খোলা হবে ‘সাধের নাগর’ নামের একটি মিশ্র অ্যালবামের মোড়ক। সেই অনুষ্ঠানে অংশ নেবেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
সহিদ রাহমানের কথায় ‘সাধের নাগর’ অ্যালবামে গেয়েছেন ১১ জন শিল্পী। তাঁরা হলেন কুমার বিশ্বজিৎ, মমতাজ, শফি মণ্ডল, দিনাত জাহান মুন্নী, ফকির শাহবুদ্দিন, প্রতিক হাসান, সাব্বির, আশিক, পুলক, নিশিতা ও ঐশী। গানগুলির সুর করেছেন মকসুদ জামিল মিন্টু, মিল্টন খন্দকার, মান্নান মোহাম্মদ, বিনোদন রায়। সহিদ রাহমান জানান, অনুষ্ঠানে মুন্নীর পাশাপাশি আরও গান করবেন বাউল শফি মণ্ডল, নিশিতাসহ আরও অনেকে।
‘সাধের নাগর’ অ্যালবামটি প্রকাশ করছে জি সিরিজ।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী