ডেস্ক প্রতিবেদন : রানা প্লাজা ট্রাজেডির তৃতীয়বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে শ্রমিকদের অধিকার ও বর্তমান কর্মপরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে কানাডা সফরে যাচ্ছেন শ্রমিক নেত্রী কল্পনা আক্তার। তিনদিনের সফরে আগামী ১১ এপ্রিল তিনি কানাডার রাজধানী অটোয়া যাবেন।
শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন কল্পনা আক্তার। ১২ বছর বয়সে গার্মেন্টসে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। পরে শ্রমিক ইউনিয়ন গঠন চেষ্টার অভিযোগে চাকরি হারাতে হয় তাকে।
অটোয়া সফরে এই শ্রমিক নেত্রী সেখানে কানাডার শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক ও তাদের ইউনিয়ন বর্তমানে যেসব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সে বিষয়ে কথা বলবেন।
চলতি বছরের জানুয়ারিতে কানাডা সরকার শ্রমিকদের কাজের পরিবেশের উন্নয়ন ও তৈরি পোষাক শিল্পের শ্রমিকদের অধিকারের বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ থেকে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোষাক আমদানি করে কানাডা। বাংলাদেশে টেকসই ও নিরাপদ পোশাক খাত তৈরিতে কানাডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত