বিদেশ ডেস্ক: আফগানিস্তানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। শুক্রবার রাজধানী কাবুল থেকে ২শ ৩৪ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পনটি অাঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির আলকোয়ার্দি ইকিরান ওয়া মুনজান এলাকা থেকে ২২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ১শ ৫ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।
তবে ভূমিকম্পটি থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।