ডেস্ক প্রতবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে নিয়মিত খেলে থাকেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারো বলিউড কিং শাহরুখ খানের দল কলকাতার হয়ে খেলবেন সাকিব। দর্শকদের আশা আলো ছড়াবেন ভক্তদের মাঝে।
আগে দেখে নিন চাহালের ওভারের সাকিবের সেই ২৪ নেয়ার রানের ভিডিওটি।
https://youtu.be/ku4eYd0_yCo
কেকেআরের হয়ে কলকাতার ইডেনে ২০১৪ সালের ২২ মে সাকিবের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এদিন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের (আরসিবি) বিপক্ষে খেলায় চাহালের এক ওভারে ২৪ রান সংগ্রহ করেছিলেন তিনি।
ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান সাকিব। দ্বিতীয় বলে মিডঅন দিয়ে ওভার বাউন্ডারি করে বল বাইরে পাঠিয়ে দেন। তৃতীয় বলে ২ রান নেন এই অলরাউন্ডার। চতুর্থ বলে আবারো ছক্কা। পঞ্চম বলে কোনো রান না নিলেও শেষ বলে বিশাল ছয় মেরে ওভার শেষ করেন।
আইপিএলের এবারের আসর শুরু হচ্ছে শনিবার (৯ এপ্রিল)। এবারো সাকিবের বল ও ব্যাটের ঝলক দেখার অপেক্ষা রয়েছে দুই বাংলার অগণিত মানুষ।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ