November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফেসবুকের আকর্ষণীয় একটি ফিচার হচ্ছে, ‘ফেসবুক লাইভ’

ডেস্ক প্রতিবেদন : : ফেসবুকের আকর্ষণীয় একটি ফিচার হচ্ছে, ‘ফেসবুক লাইভ’। এর মাধ্যমে ফোনে ভিডিও ধারণ করার সঙ্গে সঙ্গে তা ফেসবুকে সরাসরি সম্প্রচারের সুবিধা পাওয়া যায়।

আকর্ষণীয় এই সুবিধাটি এতদিন কেবলমাত্র সেলিব্রিটি এবং ভেরিফায়েড প্রোফাইল ও পেজের জন্য প্রযোজ্য থাকলেও, এখন থেকে বিশ্বব্যাপী সকল ফেসবুক ব্যবহারকারী ক্যামেরাযুক্ত মোবাইলের মাধ্যমে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

৬ এপ্রিল বুধবার, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকাল ৮ টায় (বাংলাদেশের সময় রাত ৯টায়) ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ফেসবুক ব্যবহারকারীদের এই সুখবর জানিয়েছেন।