নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখে প্রকাশিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী সোহানার একক অ্যালবাম ‘এফ এ সুমন ফিচারিং সোহানা’। পয়লা বৈশাখকে সামনে রেখে নির্মিত হল এ অ্যালবামের ‘রঙিন স্বপ্ন’ শিরোনামের ডুয়েট গানের মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন এফ এ সুমন ও সোহানা।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা সামছুল হুদা ও চিত্রগ্রহণ করেছেন মাহমুদুল হক সাইদ। ভিডিওটিতে মডেল হয়েছেন বাহরাইন প্রবাসী সাকিল দেওয়ান ও সানিয়া জারা।
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে শাকিল বলেন, ‘আগেও আমি বেশকিছু গানের মডেল হয়েছি। তবে এই কাজটি আনান্য কাজের চেয়ে সম্পূর্ণ আলাদা। দর্শকরা আমাকে নতুনভাবে দেখতে পাবে।’
অপরদিকে সানিয়া বলেন, ‘অসাধারণ একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হতে পেরে সত্যিই খুব আনন্দিত। চেষ্টা করেছি ভালোভাবে কাজ করতে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
মিউজিক ভিডিও প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘আমার আর সোহানার এই গানটি খুবই রোমান্টিক একটি গান। গানের কথাগুলো খুব চমৎকার। রোমান্টিক এই গানের মিউজিক ভিডিওটি বেশ সাড়া পাবে বলে আমি আশাবাদী।’
গানটির কথা লিখেছেন সাথী আকতার। সুর ও সংগীতায়োজন করেছেন এফ এ সুমন।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী