ডেস্ক প্রতিবেদন:কখনও কখনও শিল্পীর হাতের গুনে একেকটা ট্যাটু এতটাই নিখুঁত আর অদ্ভুত সুন্দর হয় যে দেখলেই চোখ ধাঁধিয়ে যেতে পারে। ছুঁয়ে না দেখলে হয়ত বুঝতেই পারবেন না আঁকা ছবি না অন্য কিছু।
ট্যাটু করানোর আকর্ষণ দিনের পর দিন বেড়েই চলেছে। সেলিব্রিটি থেকে আমজনতা— প্রায় সবারই এখন ট্যাটু করানোর দিকে ঝোঁক। রঙিন হোক বা সাদা-কালো, একটা ট্যাটু যদি থাকে আর তাও যদি বেশ চোখে পড়ার মতো হয় তবে তো কথাই নেই!
দেখে নেওয়া যাক তেমনই কিছু ট্যাটু যা আপনাকে অবাক করবে, বিভ্রান্তও করবে।

কানের পাশে কলম গোঁজা। কিন্তু একটু মন দিয়ে দেখুন তো কলমটা!

কোলেও অজগর, পায়েও জড়িয়ে রয়েছে আর একটি অজগর। দেখে বলুন তো কোনটা আসল!

ঘাড় বেয়ে উঠছে একটা মাকড়শা। ভয় পাবেন না। ওটাও ট্যাটু।

বিছার কামড়ের ছবি। তবে বিছাটা পোষা নয়, ওটাও ট্যাটু।

ট্যাটুর গুনে রক্ত-মাংসের পাও যেন হয়ে উঠেছে কাঠে খোদাই করা নকশাদার শো পিস।

নতুন এই জ্যাকেটটা বেশ সুন্দর না। ঠিক করে দেখুন, এটাও ট্যাটুর কারসাজি।

না মেয়েটি কোনও বিরল রোগের শিকার নয়। মেয়েটির দু’টি চোখই আসল। আর দু’টি আসলে ট্যাটু। বলুন তো কোন দু’টি ট্যাটু?

এ বিভাগের আরো..
যেভাবে সংরক্ষণ করলে সবজি ভালো থাকে
লেবুর ৫ উপকার
বয়স বাড়লেও যেভাবে ধরে রাখবেন তারুণ্য