চট্টগ্রাম প্রতিবেদক: শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী লাগাতার আন্দোলনের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপাচার্য, উপ-উপাচার্য, সকল ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট ও রেজিস্ট্রারের সমন্বয়ে অনুষ্ঠিত জরুরি সভায় বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের গণসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান।
তিনি বলেন, কর্তৃপক্ষে আজ বিকেল ৩টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে স্নাতকোত্তর পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় মোহাইমিনুল ইসলাম নামে এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনার জের ধরে ৮ দফার দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীদের ছাত্র ধর্মঘট, ভিসি অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচির কারণে গত এক সপ্তাহ ধরে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়টি।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী