October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিজামীর রিভিউ আবেদনের শুনানি

আদালত প্রতিবেদক :  যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর আইনজীবির করা আবেদনে রিভিউ শুনানি প্রস্তুত করতে এক সপ্তাহ সময় দিয়েছে আদালত। গত ২৯শে মার্চ রিভিউ আবেদন করে মতিউর রহমান নিজামী।

পরদিন রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে রিভিউ দ্রুত শুনানির জন্য সময় চাইলে আজ শুনানির জন্য পাঠায়। ১৫ই মার্চ মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে ট্রাইব্যুনালে পাঠায় সুপ্রিমকোর্ট। এরপর ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করে কেন্দ্রীয় কারাগারে পাঠায়। ৬ জানুয়ারি গণহত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবি হত্যাকাণ্ডের অপরাধে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।