ডেস্ক প্রতিবেদন : ময়মনসিংহ মহাসড়কের বৈলরে বাসের চাপায় নিহত হয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ত্রিশাল ভূমি অফিসের এমএলএসএস নসর উদ্দিন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘সন্ধ্যা ৬টার দিকে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ভূমি অফিসের এমএলএসএস নসর উদ্দিনকে সঙ্গে নিয়ে পেশাগত কাজে মোটরসাইকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি উপজেলা সদর থেকে একটু দূরে নুরুর দোকানের মোড়ে পৌঁছালে পেছন থেকে ময়মনসিংহগামী পদ্মা গেটলক সার্ভিসের একটি বাস ধাক্কা দেয়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ত্রিশাল থানার ওসি মো. মনিরুজ্জামান, ত্রিশাল উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, ভাইস-চেয়ারম্যান আশরাফুল ইসলাম মণ্ডল ও মহিলা ভাইস-চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, সাবেক এমপি মাওলানা রুহুল আমিন মাদানীসহ উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে যান।
ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা গিয়াস উদ্দিন মাস্টার, স্ত্রী আফিজা বিনতে জলিল ও শ্বশুর অবসরপ্রাপ্ত ডিআইজি আব্দুল জলিলসহ পরিবারের সদস্যরা।
নিহত রাশেদুল ইসলাম ছিলেন ২৮তম বিসিএস ক্যাডার। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৩নং লোহাগাত ওয়ার্ডে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করেছে।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত