নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর পরই যান চলাচলের জন্য খুলে দেয়া হয় আট কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির দুই কিলোমিটার অংশ।
বুধবার সকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর জীবনযাত্রা সহজ করতে কাজ করছে সরকার।
এ সময় প্রধানমন্ত্রী দুর্ঘটনা প্রতিরোধে নাগরিকদের সচেতন হবার পাশাপাশি ট্রাফিক পুলিশকে আরো সতর্ক হবার আহ্বান জানান।
তিনি বলেন, দুর্ঘটনা হলে চালকের দোষ দেখার আগে যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে হবে। যানবাহন ভাঙচুর করা থেকে বিরত থাকতে হবে।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন