ডেস্ক প্রতিবেদন : চট্টগ্রামে দুই স্বর্ণের দোকানের কর্মচারী থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ২০৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় গ্রেফতার হওয়া রেলওয়ে নিরাপত্তার বাহিনীর (আরএনবি) হাবিলদার মেজবাহ উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম আদালতের জেলা পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মামলাটির তদন্ত সংস্থা সিআইডির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আসামি হাবিলদার মেজবাহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সদর দপ্তরের এক আদেশে সোনার পাত ছিনতাইয়ের মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে।
২৯ ফেব্রুয়ারি নগরীর হাজারী গলির দুই স্বর্ণ ব্যবসায়ী পলাশ ধর ও বিশ্বজিৎ চক্রবর্তী ২০৫ ভরি স্বর্ণ নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সকালে পাহাড়তলী রেলওয়ে স্টেশনে যান। সেখানে ঢাকাগামী মহানগর ট্রেনের জন্য অপেক্ষাকালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন নিরাপত্তাকর্মী দুই ব্যবসায়ীকে তল্লাশি করে।
এ নিয়ে তাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডা হলে দুই ব্যবসায়ীকে নিরাপত্তাবাহিনীর কক্ষে নিয়ে মারধর করে তাদের কাছ থেকে স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ফাঁড়ির ইনচার্জ আরএনবির হাবিলদার মেজবাহ উদ্দিন।
এ ব্যাপারে মামলা হলেও ঘটনার দেড় মাস পরও ছিনতাইকৃত স্বর্ণ উদ্ধার এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর হাবিলদার মেজবাহ উদ্দিনকে গ্রেফতার করা হয় এবং রেলের নিরাপত্তা বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী