November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কক্সবাজারে এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে একটি এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল  বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, ‘বিশেষায়িত বিশ্ববিদ্যালয় একটি গুরুত্ব বিষয়। এদিকে গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রী কক্সবাজারে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন।’