ডেস্ক প্রতিবেদন : অজয় দেবগণ এবং কাজলকে দেখলে এখন একটি জনপ্রিয় বিজ্ঞাপনের এই জনপ্রিয় লাইটিই মনে পড়বে। বিয়ের ১৭ বছর পরেও তুমুল রোমান্টিক তাঁরা।
আপাতত বুলগেরিয়ায় শুটিংয়ে ব্যস্ত অজয়। মুম্বইতে বসে ‘হাবি’কে মিস করছিলেন কাজল। তাই আর অপেক্ষা না করে ব্যাগ গুছিয়ে সোজা বুলগেরিয়া পৌঁছলেন নায়িকা। দিনভর শুটিংয়ের পর একান্তে কিছুটি সময় কাটালেন। গল্প, আড্ডা, জমাটি ডিনারে কিছুটা সময় কাটালেন তাঁরা। রোমান্টিক মোমেন্টের এই ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন এই তারকা দম্পতি। তাঁদের এই প্রেমের খুনসুটি বি-টাউনে এখন নতুন চর্চার বিষয়।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী