ডেস্ক প্রতিবেদন: বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড কন্ট্রাক্ট সেন্টার এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে।
যোগ্যতা যা লাগবে এমবিএ, বিবিএ, স্নাতকোত্তর অথবা অর্থনীতি বা ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে।
তবে আবেদনের জন্য সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩ পেতে হবে।
এ ছাড়া বাংলা ও ইংরেজিতে দক্ষতা, কম্পিউটারজ্ঞান এবং যেকোনো শিফটে কাজ করতে প্রস্তুত থাকতে হবে প্রার্থীদের। বেতন ও ভাতা যা দেওয়া হবে নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতন, বিভিন্ন ভাতা, পদোন্নতির সুযোগ ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া এভাবে শেষ করুন আগ্রহী প্রার্থীরা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন।
আবেদন করা যাবে ২ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রকাশিত বিজ্ঞাপনটি দেখে নিন


এ বিভাগের আরো..
কুয়াকাটায় রাস উৎসব উদযাপন
রমজানে আমিরাতে নিত্যপণ্য মূল্য ৭৫ শতাংশ হ্রাসের ঘোষণা খুচরা বিক্রেতাদের
মৃত্যুর আগে অনুভূতি কী হয়, জানাল গবেষণা