October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত

টাঙ্গাইল প্রতিবেদক : শনিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনি কেন্দ্রিয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পক স্তবক অর্পন ও দোয়া প্রার্থনা করেন উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

পরে বেসরকারী, সরকারী, স্বায়িত্তশাসিত, দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিনব্যাপি কলেজ মাঠ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীন এর সভাপতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন, শারীরিক কসরত ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী, জিবিজি কলেজের সাবেক ভিপি শহীদুজ্জামান খান প্রমুখ।