ডেস্ক প্রতিবেদন : বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ’স্বাধীনতা সাংবাদিক পরিষদ (স্বাসাপ)’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।
আত্মপ্রকাশের শুরুতেই ২৫ মার্চ ভয়াল কালরাত্রিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নিহত শহীদদের স্মরণ ও গভীর শ্রদ্ধা জানাবে সংগঠনটির নেতৃবৃন্দ।
২৫ মার্চ, শুক্রবার রাত ৮টায় জাতীয় প্রেসক্লাব-এ মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ, সংগীত পরিবেশন ও রাত ১০টায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সাংবাদিকদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত