নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বেলে কালরাতে পাক হানাদারদের হাতে প্রাণ হারানো শহীদদের স্মরণ করলেন হাজারো জনতা।
শুক্রবার রাতে সংসদ ভবনের দক্ষিণ চত্বরে ‘আলোর যাত্রা’ শিরোনামের এই অনুষ্ঠানে শামিল হয়েছিলেন নতুন প্রজন্ম, মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, শিল্পীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
গ্রামীণফোনের এই উদ্যোগে রাত ১২টায় মোমবাতির আলোক প্রজ্জ্বলন পর্বের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এর আগে বাচিকশিল্পী শিমুল মোস্তফার কন্ঠে কবি শামসুর রাহমানের ‘তুমি বলেছিলে’ কবিতার মধ্য দিয়ে রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানের সুচনা হয়ে।
এরপর কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, এলিটা, কোনালসহ অন্যান্য তরুণ শিল্পীরা একে একে শোনান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আলোচিত গান।
৪৫ বছর আগের সেই ভয়াল ২৫ মার্চের কালরাতের দুঃসহ স্মৃতি কণ্ঠে তুলে আনেন নাট্য ব্যক্তিত্ব আলী যাকের ও লেখক সৈয়দ শামসুল হক।
আলোকযাত্রা অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, গ্রামীণফোনের সিইও রাজিব শেঠী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত