ডেস্ক প্রতিবেদন : শীর্ষস্থানীয় রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান বার্জার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কোম্পানিটির সেলস বিভাগে টেরিটোরি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা যা লাগবে ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে।
তবে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
এ ছাড়া কোনো প্রার্থীর সংশ্লিষ্ট কাজে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা এবং মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
বেতন ও কর্মস্থল জেনে নিন পদটিতে সর্বসাকল্যে ৫৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো জেলায়।
আবেদন প্রক্রিয়া এভাবে শেষ করুন আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে।
আবেদন করা যাবে ৩০ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বার্জার প্রকাশিত বিজ্ঞাপনটি দেখে নিন


এ বিভাগের আরো..
কুয়াকাটায় রাস উৎসব উদযাপন
রমজানে আমিরাতে নিত্যপণ্য মূল্য ৭৫ শতাংশ হ্রাসের ঘোষণা খুচরা বিক্রেতাদের
মৃত্যুর আগে অনুভূতি কী হয়, জানাল গবেষণা