October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আগামীকাল মহান স্বাধীনতা দিবস

 ডেস্ক প্রতিবেদন : আগামী কাল  ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ শে মার্চ কোটি কোটি বাঙালির হৃদয়ে যে মুক্তির নেশা জেকে বসেছিল বিজয়ের মধ্যদিয়ে তারই রক্তস্নাত পূর্ণতা ছিলো ১৬ই ডিসেম্বরে। পাকিস্তানি শাসকদের ২৩ বছরের বঞ্চনার বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনের দাবিতে উত্তাল বাংলার কোটে মানুষ। মুক্তি পাগল বাঙালি যখন দিশে হারা সেই মুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্ঠে প্রতিধ্বনিত হয় মুক্তির মন্ত্র। এরপর থেকেই বাংলার নিয়ন্ত্রণ চলে আসে বঙ্গবন্ধুর হাতে।

Pদিশেহারা পাকিস্তানি সামরিক জান্তারা আলোচনার নামে করতে থাকে কালক্ষেপণ। কিছু বুঝে ওঠার আগেই ২৫শে মার্চ রাতে ব্যারাক থেকে বেরিয়ে আসে ইয়াহিয়ার হিংস্র শাপদের দল।

রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ, সবুজ বাংলার শ্যামল প্রান্তর। সে রাতে গ্রেফতারের আগে ওয়্যারলেসে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। একদিন পর চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটি পাঠ করা হয়। শুরু হয় মুক্তির যুদ্ধ। দেশের আনাচে কানাচে, শহরে বন্দরে বাংলার সাধারণ জনগণের এ ছিলো অসাধারণ প্রতিরোধ। ১৬ই ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে শেষ হয় জীবন মরণ সংগ্রামের শেষ অধ্যায়।