ডেস্ক প্রতিবেদন : টি২০ বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। রাতে দিল্লির ফিরোজ শাহ কোটলায় তারা মুখোমুখি হবে পাকিস্তান প্রমীলা দলের। টুর্নামেন্টে এটিই তাদের শেষ ম্যাচ। আর এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে বাংলাদেশ নারীদের বিশ্বকাপ মিশন।
টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়ের কোনো স্বাদ নিতে পারেননি জাহানারা আলমরা। ফলে টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই বড় ব্যবধানে হেরে বিদায়ের পথে আগেই এগিয়ে রয়েছেন তারা।
অন্যদিকে বাংলাদেশের জন্যে এটি নিয়ম রক্ষার ম্যাচ হলেও পাক নারীদের জন্যে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ স্বাগতিক ভারতকে হারিয়েই মূলত তারা টুর্নামেন্টে শেষ চারে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। তা না হলে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারটা হয়তো হিসাব পাল্টে দিতে পারত। তারপরও এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।
এ ছাড়া মেয়েদের আরও দুটি ম্যাচ রয়েছে বৃহস্পতিবার। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সে ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। এবং বাংলাদেশ সময় রাত ৮টায় ধর্মশালায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ