November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই হাজার ৮৮০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই হাজার ৮৮০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার সকালে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, সিগারেটের কার্টনগুলো ২৪টি মাস্টার প্যাকেজের মধ্যে রাখা ছিল। মাস্টার প্যাকেজগুলো প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ফ্রাইট ইউনিটের ক্যানোপি-২ এলাকা থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সিগারেটগুলো কোরিয়ার জো ব্লাক ব্র্যান্ডের। এ কোম্পানির সিগারেট আমদানি নিষিদ্ধ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।