নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হয়ে গেলো মুক্তিযুদ্ধভিত্তিক যুদ্ধশিশুদের নিয়ে নির্মিত প্রামান্যচিত্র ‘জন্মসাথী’। একাত্তর টেলিভিশন ও মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ প্রযোজনায় প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন শবনম ফেরদৌসী। অনুষ্ঠান শুরু হয় মঙ্গলবার সন্ধ্যা ৭টায়, চলে রাত সাড়ে ৯টা পযর্ন্ত।প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
আরও উপস্থিত ছিলেন প্রামাণ্যচিত্রের দুই উদ্যোক্তা একাত্তর টেলিভিশনের সম্পাদক ও প্রধান নির্বাহী সামিয়া জামান এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব ও ট্রাস্টি তারিক আলী, নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু, যুদ্ধশিশু সুধীর প্রমুখ।
যুদ্ধশিশুদের অজানা অধ্যায় উন্মোচনের লক্ষ্যে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’। দেড় ঘণ্টা ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো উপভোগ করা শেষে আসাদুজ্জামান নূর ও হাসানুল হক ইনু তাদের অনুভূতি ব্যাক্ত করেন।
আসাদুজ্জামান নূর বলেন,‘পুরো প্রিমিয়ারে বসে বসে শুধু কেঁদেছি। চোখের পানি ধরে রাখতে পারিনি। মনে হচ্ছিল আরেক বার যদি যুদ্ধ হতো। সেই সব মানুষগুলোর মুখোমুখি হয়ে যদি আরেকবার অস্ত্র হাতে তুলে নিতে পারতাম।’
তার সাধ্যের মধ্যে যুদ্ধ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গিকার করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
হাসানুল হক ইনু বলেন,‘আমরা যাদের যুদ্ধশিশু বলি তারা আমাদের যুদ্ধের সন্তান। তারা আমাদেরই সন্তান। আমি মনে করি এই ধরনের তথ্যচিত্র আরও নির্মাণ হওয়া দরকার।’

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী