October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক : বিশ্বকাপের সুপার টেনের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস নামক ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা।  তবে তিনি ভারতের অধিনায়ক ধোনিকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন।

টস হেরে ব্যাট করছে ভারত।

বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আছে। সাকলাইন সজীবের পরিবর্তে দলে ঢুকছেন তামিম ইকবাল। ভারত দলে আজ কোনো পরিবর্তন নেই। পাকিস্তানের বিপক্ষে ইডেন গার্ডেনে যে দল নিয়ে মাঠে নেমেছিল সেই অপরিবর্তিত দল নিয়েই আজ খেলছে তারা।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারতীয় দল: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনী, হার্দিক পান্ডিয়ে, রবিন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা, জাসপ্রিত বুমরাহ।