November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গায়ক শাহরুখ খানকে খুব একটা দেখা যায় না

 ডেস্ক প্রতিবেদন  : চিত্রনায়ক কিং খানকে তো সিনেমার পর্দায় হরহামেশায় দেখা যায়। কিন্তু গায়ক শাহরুখ খানকে খুব একটা দেখা যায় না। তবে সম্প্রতি দেখা মিলেছে গায়ক শাহরুখের।

বলিউড প্রযোজক করিম মোরানির জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান। সেখানে সংগীতশিল্পী মিকা সিং সহ অনেকেই উপস্থিত ছিলেন। তবে সকলের মধ্যমণি ছিলেন শাহরুখ। উপস্থিত সবাইকে নিরাশ করেননি তিনি। এ সময় মিকা সিংয়ের সঙ্গে ‘বিল্লো’ শিরোনামের গানের কয়েকটি লাইন গেয়েছেন এ অভিনেতা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখের সে গানের ভিডিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন সংগীতশিল্পী মিকা সিং।

শাহরুখ খান এখন ব্যস্ত রাহুল ডোলাকিয়া পরিচালিত রাইস সিনেমার শুটিং নিয়ে। বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং করছেন তিনি। এছাড়া আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত সিনেমা ফ্যান।