ডেস্ক প্রতিবেদন : রং নির্মাতা প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস আকর্ষণীয় পদে জনবল নিয়োগ দেবে।
খ্যাতনামা এ কোম্পানিতে টেরিটরি সেলস ইনচার্জ ও অফিসার-অ্যাডমিন পদে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত : যোগ্যতা যা দরকার আছে টেরিটরি সেলস ইনচার্জ পদে স্বনামধন্য পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এ ছাড়া আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে শিক্ষাজীবনে আকর্ষণীয় ফলপ্রাপ্ত অনভিজ্ঞ ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
অফিসার- অ্যাডমিন পদে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস এবং সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন যা দেওয়া হবে পদগুলোতে নিয়োগপ্রাপ্তরা পাবেন আকর্ষণীয় বেতন। এ ছাড়া থাকবে ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন প্রক্রিয়া এভাবে শেষ করুন আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও দুই কপি পাসপোর্ট আকৃতির ছবিসহ আবেদন করতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, এশিয়ান পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড, বাসা# ৪২৮/এ (পঞ্চম ফ্লোর), রাস্তা# ৩০, নতুন ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২০৬’ ঠিকানায়।
এ ছাড়া আবেদনপত্র ইমেইল করা যাবে [email protected] ঠিকানায়। ইমেইলের ক্ষেত্রে বিষয় স্থানে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। টেরিটরি সেলস ইনচার্জ পদে ১৬ এপ্রিল এবং অফিসার- অ্যাডমিন পদে ৩১ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিডিজবস ডটকম

এ বিভাগের আরো..
কুয়াকাটায় রাস উৎসব উদযাপন
রমজানে আমিরাতে নিত্যপণ্য মূল্য ৭৫ শতাংশ হ্রাসের ঘোষণা খুচরা বিক্রেতাদের
মৃত্যুর আগে অনুভূতি কী হয়, জানাল গবেষণা