November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গুলশানের সিম্ফোনি ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান-১ এলাকার সিম্ফোনি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার রাত ১১টা ১৪ মিনিটে ৮ তলা ভবনটির ৪র্থ তলায় এ আগুন লাগে। এর পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে রাত ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

 ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।