অাদালত প্রতিবেদক : ফেসবুকে ও ইন্টারনেটে প্রেমিকার নগ্ন ছবি প্রচারের অভিযোগ দায়ের করা মামলায় প্রেমিক আসিক ইকবাল অন্তুকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামছুল আলম রবিবার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলায় বিভিন্ন সময়ে ১২ জন সাক্ষ্য দেন।
২০১৪ সালের মে মাসে ভিকটিম ও আসামি আসিক ইকবাল আন্তুর দৈহিক মিলনের ছবি ফেসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে দেয় সাজাপ্রাপ্ত যুবকটি। তারা দুইজন প্রেমিক-প্রেমিকা ছিলেন বলে জানা যায়। দুইজনই একই সঙ্গে এইচএসসিতে পড়তেন। এ ঘটনায় মেয়েটির বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আসিক ইকবাল অন্তুর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। আসিক ইকবাল অন্তু কুইন্স ইউনিভারসিটির এক অধ্যাপকের ছেলে।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা