October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এই বয়সেই সেলেব স্ট্যাটাস পাওয়া আদিরা দেশে নয়, বেড়াতে যাবে প্যারিসে: রানী

ডেস্ক প্রতিবেদন  : বয়স মাত্র চার মাস। এই প্রথম বাড়ির বাইরে বেরোবে সে। বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যাবে। সে হলো ক্ষুদে সেলেব আদিরা। রানী মুখার্জী ও আদিত্য চোপড়ার মেয়ে। এই বয়সেই সেলেব স্ট্যাটাস পাওয়া আদিরা দেশে নয়, বরং প্রথম বারই বেড়াতে যাবে প্যারিসে।

চলতি বছর গরমেই সপরিবারে প্যারিসে যাচ্ছেন আদিত্য। হাতে কিছু কাজ রয়েছে। আর তা শেষ হলেই রানী ও আদিরাকে নিয়ে ছুটি কাটাবেন। শোনা যাচ্ছে, যশরাজ প্রোডাকশনের পরের ছবি ‘বেফিকর’-এর শুটিং শুরু হবে প্যারিসেই। সে কারণেই প্যারিস যাচ্ছেন আদিত্য। একই সঙ্গে ছুটিও কাটানো হবে। প্যারিসে ইতোমধ্যেই একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও ভাড়া নেওয়া হয়েছে বলে এক সূত্রে জানা গেছে।

তবে অনেকেই মনে করছেন, পাপ্পারাজিদের কাছে আদিরার ছবি ফ্রেমবন্দি করার এটাই সব থেকে ভালো সুযোগ। কারণ, এখনো আদিরার ছবি প্রকাশ্যে আসেনি। আর এই প্রথম বাড়ির বাইরে পা রাখছে এই ক্ষুদে সেলেব।