November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিয়ানমারের নতুন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক প্রতিবেদন :  রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের নতুন রাষ্ট্রপতি ইউ থিনকেউকে অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি তার অভিনন্দন বার্তায় বলেন, তিনি আশা করেন ইউ থিনকেউ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ফলে মিয়ানমারে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন আরও বেশি হবে। বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ উদ্যোগ এ অঞ্চলকে আরও ভালো একটি জায়গায় পরিণত করবে।

প্রধানমন্ত্রী তার বার্তায় আশা প্রকাশ করেন, ইউ থিনকেউয়ের নেতৃত্বে মিয়ানমার দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য সাহসী পদক্ষেপ নেবে। যার ফলে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রধানমন্ত্রী আশা করেন, বিশ্বাস ও বন্ধুত্বের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য ইউ থিনকেউ এগিয়ে আসবেন।