November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

১৪ মার্চ বিটিভি এপ্রজন্মের শিশু শিল্পী আনিসা আনজুম

নিজস্ব প্রতিবেদক : এই বাংলায় বার বার বর্গী দিয়েছে হানা-বাঙালীর সম্পদ লুটে গড়েছে বালাখানা-বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও সুরকার আবু বকর এর লেখা ও সুর করা এই গানটি ৪ বছর আগে বিটিভিতে গেয়েছেন দেশ বরেন্য কণ্ঠশিল্পী শাম্মি আকতার । মহান স্বাধীনতা যুদ্ধের পট ভূমিতে রচিত এই গানটি ইতিমধ্যে শ্রোতাপ্রিয়তাও পেয়েছে বেশ। ৪ বছর পর এই গানটি নতুন করে গাইলো এপ্রজন্মের শিশু শিল্পী আনিসা আনজুম। গানটি ১৪ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর বৃত্তের বাইরে অনুষ্ঠানে প্রচারিত হবে।

অনুষ্ঠানটি প্রযোজনা মো. খলিলুর রহমান। গ্রন্থনা করেছেন ফয়জুল্লাহ সাইদ। আর অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী মো. আজিজ চৌধুরী।

আনিসা আনজুম এর গাওয়া প্রথম গান প্রচারিত হয় ২০১৪ সালের ১৯ অক্টোবর। বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক শাহীদা আমীনের প্রযোজনা ও শামসুল হুদার গ্রন্থনায় নির্মিত এই অনুষ্ঠানে। সাত বছর বয়সী আনিসা আনজুম মাকে নিয়ে গাওয়া গানটি পরিবেশন করেছিলেন। গানটির গীতিকার ও সুরকার ছিলেন তার বাবা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী গীতিকার ও সুরকার আবু বকর। আবু বকরের আরেক পরিচয় তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক নয়াবার্তা পত্রিকার সম্পাদক।

এরই মধ্যে আনিসা বিটিভিতে পরিবেশন করেছে ১১টি গান। এই ১২টি গানের মধ্যে ১১টি গান লিখেছেন ও সুর করেছেন তার বাবা আবু বকর। এবারের গানটিও লিখেছেন ও সুর করেছেন তার বাবা। আনিসা আনজুম রাজধানীর কাকরাইলের উইল্স লিট্ল ফাওয়ার স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

আনিসা আনজুমের মা দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার আনোয়ারা পারভীন জানান, আনিসার প্রথম এ্যালবামের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন আনিসার সংগীতগুরু শিল্পী আলম মাহমুদ। এরই মধ্যে এ্যালবামের ৯টি গানের কাজ শেষ হয়েছে। এই এ্যালবামের সবকটি গানের সুর ও কথা তার বাবা আবু বকরের।