ডেস্ক প্রতিবেদন : অবশেষ ফেনসিডিল নিষিদ্ধ হলো ভারতে। গতকাল শুক্রবার দেশটির সরকার কাশির সিরাপ বলে পরিচিত এ পণ্যসহ ৩৫০টি ‘ওষুধ’ নিষিদ্ধ ঘোষণা করে।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারত সরকার এসব ওষুধ উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করেছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এসব ওষুধের কোনো যৌক্তিক কার্যকারিতা নেই।
এদিকে, ভারত থেকে চোরাইপথে আসা ফেনসিডিল বাংলাদেশের অন্যতম নেশাজাতীয় পণ্যে পরিণত হয়েছে।
অভিযোগ উঠেছে, ফেনসিডিলে বাংলাদেশের যুবসমাজের একটি বিশাল অংশ আসক্ত হয়ে পড়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শুক্রবার থেকেই ফেনসিডিলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সোমবার নাগাদ এ-সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি হতে পারে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।