November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টাক নিয়ে ভাবনা

ডেস্ক প্রতিবেদন  : টাক নিয়ে ভাবনা । মাথার টাক নিয়ে কম-বেশি সবাই চিন্তিত। বিশেষ করে যাদের বিয়ে হয়নি এখনো। ঘরোয়া উপায়ে কিছুটা হলেও দূর করা যাবে এ সমস্যা।

ঝিঙা

ঝিঙা শবজি হিসেবে সবার চেনা। কয়েক টুকরা ঝিঙা পানিতে ফুটিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। ঠাণ্ডা হওয়ার পর মাথায় লাগিয়ে ভালোভাবে ১৫ মিনিট ম্যাসেজ করুন।

ক্যামোমিল

ক্যামোমিল পাউডার পানির সঙ্গে মিশিয়ে ২০ মিনিট সিদ্ধ করুন। কিছু সময় পর আবারও সিদ্ধ করুন ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এরপর ঠাণ্ডা করে মাথার ত্বকে ম্যাসেজ করুন। এতে চুল পড়া বন্ধ হবে।

পেয়ারাপাতা

পেয়ারাপাতা বেটে পানির সঙ্গে মিশিয়ে মাথায় লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল ঝলমলে হবে, পড়াও কমে আসবে।

অশ্বগন্ধা

টাক দূর করতে অশ্বগন্ধা সরাসরি ব্যবহার করতে পারেন। প্রতিদিন ব্যবহারে চুল পড়া রোধ হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে।

লাউ

লাউ বেটে রস বের করে নিন। এবার মাথার ত্বকে লাগিয়ে ম্যাসেজ করুন। এটি চুল পড়া সমস্যা দূর করবে এবং ঘন করবে।

আখরোট

কয়েকটি আখরোট পানিতে ফুটিয়ে রস বের করে নিন। এবার রস হালকা গরম থাকা অবস্থায় মাথায় আস্তে আস্তে ম্যাসেজ করুন। টাক সমস্যা সমাধানে এটি বেশ কাজ দেবে।

আমের বিচি

আমের বিচি ও আমলকীর গুঁড়া পানিতে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি চুল পড়া বন্ধ করবে।