ডেস্ক প্রতিবেদন : সাত দফা দাবিতে রাজধানীতে ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হয়রানি ও জেল-জরিমানা বন্ধ, কারাবন্দি চালকদের মুক্তি ও ডাম্পিং বন্ধসহ ৭ দফা দাবিতে এ কর্মসূচির ডাক দেয় ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন । সংগঠনটির নেতারা বলছেন, মালিকদের দৈনিক জমার টাকা বাড়নোয় তুলনায় ভাড়া কম বাড়ানোর কারণে অনেক সিএনজি চালক বাধ্য হয়ে মিটারে যেতে পারছে না। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নামে চালকদের হয়রানি করা হচ্ছে, যখন-তখন জেল-জরিমানা করা হচ্ছে। চালকদের আরো অভিযোগ, নো-পার্কিংয়ের নামে চালকদের জরিমানা, অটোরিকশা রেকারিং এবং ডাম্পিং করা হচ্ছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত