October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ধর্মশালায় আবারও বৃষ্টি

ডেস্ক:  পৌনে ১০টায় খেলা শুরু হয়েছিল। ব্যাটসম্যানরা দুর্দান্ত সূচনাও এনে দিয়েছিলেন বাংলাদেশকে। কিন্তু দুর্ভাগ্য, আবারও বৃষ্টি হানা দিয়েছে ধর্মশালায়। ৮ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি নামে হিমাচল প্রদেশ স্টেডিয়ামে। যদিও বৃষ্টিটা মুষলধারে নয়, হালকা। এই ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান করেছে বাংলাদেশ। ২৬ বলে ৪৭ রান করেছেন তামিম ইকবাল। ২০ রান করেছেন সৌম্য সরকার।