আদালত প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে চেম্বার জজ সেই স্থগিতাদেশের আবেদন গ্রহণ না করে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। আগামী ১৪ মার্চ পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চেম্বার জজ মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন।
চেম্বার আদালতে দুদকের পক্ষে খুরশিদ আলম ও মির্জা আব্বাসের পক্ষে জয়নুল আবেদীন মামলার শুনানি করেন।
সাংবাদিকদের প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ এনে দুদকের করা মামলায় বুধবার হাইকোর্ট থেকে জামিন পান মির্জা আব্বাস।
এর আগে মির্জা আব্বাসের আইনজীবীরা জানিয়েছিলেন, এই মামলায় জামিন পাওয়ায় তার বিরুদ্ধে থাকা তিন মামলার সব কটিতে জামিন পেয়েছেন। তাই বিএনপির এই নেতার মুক্তিতে আর কোনো বাধা নেই।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা