আদালত প্রতিবেদক : জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মঙ্গলবার সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা।
চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধে কাসেম আলীর বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শহীদ কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ ছয়জনকে হত্যা-গণহত্যার দায়ে ট্রাইব্যুনালের দেওয়া ১১ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় আপিল বিভাগেও মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এ ছাড়া ১২ নম্বর অভিযোগে রঞ্জিত দাস লাতু ও টুন্টু সেন রাজুকে হত্যার দায়েও কাসেমের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে চূড়ান্ত রায়ে প্রমাণিত না হওয়ায় এ অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ-১ সকালে এ রায় বহাল রাখেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন—সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী, মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা