নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “কারো কাছে হাত পেতে নয়, মুক্তিযুদ্ধের চেতনায় মাথা উঁচু করে দাঁড়াতে চাই। দেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি তাদের নেতা নির্বাচনের নামে নাটক করেছে। দুজন মামলার আসামিকে নেতা নির্বাচিত করা হয়েছে। এদের একজন এতিমের টাকা চুরি করে খাওয়া মামলার আসামি। আর একজন ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি, যে ইন্টারপোলের ওয়ান্টেন্ড আসামি। সেই আসামি হলো এই বিএনপির নেতা। এদের দিয়ে কী আশা করা যায়।
তিনি বলেন, বিএনপি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, আড়াই হাজার বছরে যতগুলো ভাষণ মানুষকে উজ্জীবিত করেছে, তার মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অন্যতম। সারাবিশ্বে এটি স্বীকৃতি পেয়েছে। ৭টি ভাষায় এ ভাষণ অনুবাদ করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া এ ভাষণকে মুছে দেওয়ার চেষ্টা করেছেন।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী