নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর ভাগদীতে দুই জনকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতদের স্বজনরা। পরে পুলিশ আসামিদের ধরতে অভিযানে নামলে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এতে তিন জন গুলিবিদ্ধ হয়। এদের একজন নরসিংদীতেই মারা যায়। গুলিবিদ্ধ অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে। বুধবার রাতে আরিফ খন্দকার ও খোকন খন্দকার নামে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এতে খোকন খন্দকারের ভাই সেলিম খন্দকার বাদী হয়ে অজ্ঞাত ১৬ জনের নামে মামলা করা হয়েছে।
চাঁদাবাজির প্রতিবাদ করায় তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্বজনরা। স্থানীয়রা বলছে, ব্যবসায়ী রফিকুল ইসলাম বাড়ি তৈরির কাজে হাত দিলে চাঁদা দাবি করে আসছিলো সন্ত্রাসীরা।
ঘটনাটি আত্মীয় খোকনকে জানান রফিকুল। সন্ধ্যায় চাঁদাবাজরা রফিকের বাড়ি এলে সেখানে আসেন খোকন ও আরিফ। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের দুজনকে গুলি করে সন্ত্রাসীরা।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২