November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাওলা মৃধা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, মাওলা মৃধা এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী।

পটুয়াখালী র‌্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ন (র‌্যাব) ৮ এর উপ-পরিচালক (এএসপি) ফজলুর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে র‌্যাবের গাড়ি বহরে হামলা চালায় মাওলা মৃধাসহ তার সহযোগীরা। তখন র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে মওলা মৃধা ঘটনাস্থলেই মারা যান। এ সময় ওই স্থান থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, বিপুল গোলাবারুদ ও ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মাওলা মৃধার বিরুদ্ধে থানায় অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।