টাঙ্গাইল প্রতিবেদক : টাঙ্গাইল-৪ আসনে (কালিহাতী) উপনির্বাচনের নতুন দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
উচ্চ আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় আগামী ২০ মার্চ এই আসনে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় এখন টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হবে।
পবিত্র হজ নিয়ে বিরূপ মন্তব্যের দায়ে টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন সরকারদলীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকী। শূন্য আসনে উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী।
কিন্তু ঋণখেলাপীর অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল ঘোষিত হলে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে তা খারিজ হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে ২০ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী। সেই রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতে এই আসনে উপনির্বাচনে স্থগিতাদেশ দেয়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত