October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীতে ৫৫টি বোমা উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বোমা এবং বোমা তৈরির সমঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।
মিরপুরের পীরেরবাগে একটি বাসায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম (সিটি) এ যৌথ অভিযান চালিয়েছে। মঙ্গলবার রাতে ডিএমপির মুখপাত্র মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মারুফ হোসেন জানান, মঙ্গলবার রাতে পীরেরবাগের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষনিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এটি জঙ্গি আস্তানা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
অভিযানে ওই বাসা থেকে মোট ৫৫টি বোমা, বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি, জিহাদি বই উদ্ধার করা হয়েছে।