November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শুক্রবার চট্টগ্রামে আসছেন সারেগামাপার অদিতি মুন্সি

ডেস্ক প্রতিবেদন:  বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের আয়োজনে জাতীয় গীতা উৎসবে আসছেন ওপার বাংলার জি-বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো সা-রে-গা-মা-পা খ্যাত পদাবলী কীর্তনীয় শিল্পী অদিতি মুন্সী।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাগীশিক আয়োজন কমিটি এসব কথা জানানো হয়েছে।

Aditi Munshi1

‘বাংলাদেশ জাতীয় গীতা শিকা কমিটি (বাগীশিক) কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ বলেন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির ‘ষষ্ঠ বর্ষপুর্তি ও জাতীয় গীতা উৎসব-২০১৬’ উপলক্ষে চট্টগ্রাম কোতোয়ালী থানার জেএম সেন হলে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী আয়োজনে অতিথি হিসেবে আনা হচ্ছে ভারতের জি-বাংলার সা-রে-গা-মা-পা খ্যাত পদাবলী কীর্তনীয়া শিল্পী অদিতি মুন্সী।

দেশের ৩০ টি জেলার প্রায় ২০ হাজারের বেশী ভক্ত আসবেন ইতিমধ্যে ২২টি জেলার ভক্তরা নিশ্চিত করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

দেশর মধ্যে যা গীতি শিল্পরা আছেন তারা গীতি কারে তেমন পারদর্শী নয় বলে ওপার বাংলা থেকে অদিতি মুন্সীকে চট্টগ্রামে এনে পূর্ব বাংলার পক্ষ থেকে সম্মাননা প্রধান করা হবে জানান বাগীশিক সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ।

Aditi Munshi2

দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে সাংগীতিক গীতাপাঠ, গুণীজন ও গীতা প্রশিক্ষক সংবর্ধনা, শীত বস্ত্র বিতরণ, জীবন ও দাতা সদস্য সম্মাননা, বৈদিক ধুম্রজাল, কুইজ প্রতিযোগিতা, শিক্ষা সামগ্রী ও শিক্ষা বৃত্তিপ্রদান, বৃক্ষের চারা বিতরণ, স্মরণিকা প্রকাশ, নৃত্যনাট্য, মনোজ্ঞ সংগীতানুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী, লোকাজ মেলা, ধর্মসম্মেলন ও প্রসাদ প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে জাতীয় গীতা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এ্যাডভোকেট শুভাশীষ শর্মা, প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট তপন কান্তি দাশ, কেন্দ্রিয় কমিটির সভাপতি দেশমিত্র বিনয়, কেন্দ্রিয় সহ-সভাপতি কবরী রক্ষিত, মহানগর কমিটির সভাপতি প্রদীপ দাশ, মহানগর সাধারণ সম্পাদক রঞ্জন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.youtube.com/watch?v=2u-0T1zB0Lk