রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ার ভবনের ১০ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১টার দিকে লাগা আগুন একটা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক ভজন কুমার সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটি ২০তলা এবং যে তলায় (১০ তলা) আগুন লেগেছে তা পুরোটাই আবাসিক। ওই তলার ৪ নম্বর ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ৫ জনকে উদ্ধার করেছেন। এদের মধ্যে এক শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত